22 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরীফের

প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরীফের


বিএনএ, ঢাকা : পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ সোমবার (৩১ মার্চ) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. ইউনূসকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।

শেহবাজ তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহামান্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক আনন্দদায়ক টেলিফোন কথোপকথন হয়েছে। আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

তিনি আরও উল্লেখ করেন, ২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর একটি বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা সফর নিয়ে মুখিয়ে আছে দেশটি।

শেহবাজ বলেন, ‘ড. ইউনূসকে তার সুবিধামত সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি। পাশাপাশি কিংবদন্তি রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি