23 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে পবিত্র কুরআন ও ইসলামিক বই বিতরণ কর্মসূচি

চবিতে পবিত্র কুরআন ও ইসলামিক বই বিতরণ কর্মসূচি


বিএনএ, চবি : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাউজান উপজেলার (দক্ষিণ) পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পবিত্র কুরআন শরীফ ও ইসলামিক বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুর ১২টায় এটি উদ্বোধন করেন গ্রন্থাগারিক অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন।

ইসলামী বইসমূহ আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাউজান উপজেলা (দক্ষিণ) এর পক্ষে উপহার স্বরুপ গ্রন্থাগার দপ্তরে প্রদান করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার মাধ্যমে উল্লেখিত ইসলামিক বইসমূহ পর্যায়ক্রমে বিভিন্ন অফিস, বিভাগ ও দপ্তরে বিতরণ করা হবে।

এতে উপস্থিত ছিলেন গ্রন্থাগার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. সাইফুর রহমান সাগর, গাজী মোহাম্মদ নুরউদ্দিন, সহকারী রেজিস্ট্রার সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সহ- সাধারণ সম্পাদক জনাব মো.আবুল মনছুর, গাউসিয়া কমিটি বাংলাদেশ চ.বি ক্যাম্পাস শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সেকান্দর মিয়া, সেকশন অফিসার মোহাম্মদ সরওয়ার কামাল (পারভেজ), গাউসিয়া কমিটি বাংলাদেশ চবি ক্যাম্পাস শাখার সহ-সভাপতি মো. আবুল বশর, ফতেপুর পশ্চিম পট্টি দাওয়াত-ই- খাওর সম্পাদক এইচ. এম মিনহাজুল আবেদীন, গ্রন্থাগার দপ্তরের কর্মচারী মো. বখতেয়ার হোসেন, মো. বাবর আলী সরদার ও মো. দিদার প্রমুখ।

বিএনএ/ সুমন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী