31 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির ১১ নেতাকর্মীর একদিনের রিমান্ড, নামঞ্জুর শাহাদাতের

বিএনপির ১১ নেতাকর্মীর একদিনের রিমান্ড, নামঞ্জুর শাহাদাতের

বিএনপির ১১ নেতাকর্মীর একদিনের রিমান্ড, নামঞ্জুর শাহাদাতের

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ পাঁচজন নারী নেত্রীর রিমান্ড নামঞ্জুর করেছে আদালত। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপির ১১ নেতাকর্মীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৩১ মার্চ)অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ শুনানি শেষে এসব আদেশ দিয়েছেন। বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।

মহিলা দলের বাকি যে চারজন নারী নেত্রীর রিমান্ড নামঞ্জুর হয়ছে তারা হলেন- আঁখি সুলতানা (৪২), দেওয়ান মাহমুদা আক্তার লিটা (৩৫), রিনা বেগম (৪০), ফাতিমা কাজল (৩৫)।

রিমান্ড মঞ্জুর হওয়া বিএনপির ১১ নেতাকর্মীরা হলেন- মারুফুল হক (৪০), মো. ফিরোজ (৩৪), তারেক আজিজ (২৪), আবু বক্কর সিদ্দিক (৩৫), সাঈদ তানজিম মাহমুদ (২০), আব্দুর রহিম প্রকাশ মিনার রহিম (২২), আলী আকবর হোসেন (১৯), লিটন (২২), হায়দার হোসেন (৪১), সাকিব হোসেন (১৯) ও কিং মোতালেব (৪২)।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, চাঁদা দাবি ও অপহরণের অভিযোগের মামলায় ডা. শাহাদাতের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করেছেন। এছাড়া সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ১৬ আসামিকে ৭ দিন রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ১১ পুরুষ আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর ও ৫ জন নারী আসামির রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত।

তিনি বলেন, আবেদনের প্রেক্ষিতে ডা. শাহাদাতকে ডিভিশন দিতে আদেশ দিয়েছেন আদালত। পরে সব আসামিকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

প্রসঙ্গত, গত সোমবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে আসা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অন্তত ১৫ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

এরপর সন্ধ্যায় পাঁচলাইশ এলাকার বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে নিজ চেম্বার থেকে গ্রেপ্তার করা হয় শাহাদাত হোসেন ও তার সহকারী মারুফুল হককে।

পরে বিএনপি নেত্রী লুসি খানের দায়ের করা এক কোটি টাকার চাঁদা দাবির মামলায় ডা. শাহাদাতকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশ বক্সে হামলা ও ভাংচুরের অন্য দুই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার বিকালে ডা. শাহাদাতসহ ১৭ আসামিকে চট্টগ্রাম নগর হাকিম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিএনএনিউজ/ মনির

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার