28.4 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » যবিপ্রবির পিঠা উৎসব

যবিপ্রবির পিঠা উৎসব


বিএনএ, যবিপ্রবি: গত ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব ও পথ আলপনার। প্রতিযোগিতায় সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত বিদেশী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

যার ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিঠা উৎসবে প্রথম স্থান অধিকার করেছে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে গণিত বিভাগ ও মার্কেটিং বিভাগ। অন্যদিকে পথ আলপনায় প্রথম স্থান অর্জন করেছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি(এপিপিটি) বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ও গণিত বিভাগ।

পিঠা উৎসবে প্রথম স্থান অর্জন করায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শিরীন নিগার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “প্রথম স্থান অর্জন করায় আমরা পুরো বিভাগ অত্যন্ত খুশি ও সকল ছাত্র-ছাত্রী যারা পিঠা উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন।পুরো বিভাগের ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করেছে সেই সাথে শিক্ষকদের অভিজ্ঞতা ও পরামর্শে আমাদের এই অর্জনে আমরা অত্যন্ত খুশি। আপনারা জানেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ পূর্বেও প্রথম হওয়ার গৌরব অর্জন করেছিল। এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমরা আনন্দিত। এই সফলতার মাধ্যমে আমাদের বিভাগের শিক্ষার্থীরা তাদের শিল্প ও রুচির পরিচয় দেখিয়েছে।

পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক রাশিদা পারভীন বলেন, গত বছর কিছু স্বল্পতার কারণে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ কোন স্থান অর্জন করতে পারেনি। বিগত বছরগুলোতে সবসময় পিঠা ও আলপনা প্রতিযোগিতায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ প্রথম দিকে স্থান দখল করে রেখেছিল। তারই ধারাবাহিকতাই ২০২৪ এর পিঠা উৎসবে সবার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় আবারও প্রথম স্থান অধিকার করে। এই অর্জনে আমারও আমাদের বিভাগের সবার গর্বের ও আনন্দের। আগামী বছর পিঠা ও আলপনা প্রতিযোগিতায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ যৌথভাবে প্রথম স্থান অধিকার করবে সেটার জন্য নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাব।

বিএনএ/আরাফাত, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু