31 C
আবহাওয়া
৩:৩৫ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » উন্নয়নমূলক কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান গাজীপুরের ডিসি

উন্নয়নমূলক কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান গাজীপুরের ডিসি


বিএনএ, গাজীপুর: গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বলেছেন, গাজীপুর জেলার উন্নয়নমূলক কাজে গণমাধ্যম ভাল ভূমিকা রাখতে পারে। এ জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাই।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনিসুর রহমান এসব কথা বলেন। উক্ত সভা সঞ্চালনা করেন জেলা তথ্য আফিসার মো. জালাল উদ্দীন।

ডিসি আনিসুর রহমান বলেন, গণমাধ্যমের তথ্যের মধ্যে প্রশাসনের গতিশীলতার পাশাপাশি ভূল ত্রুটির সমাধানও বের হয়ে আসে।গণমাধ্যম শুধু সমালোচনা করে না ভাল খবরও তুলে ধরে। আমি আশা করব জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের সুসম্পর্ক বজায় থাকবে।

বিএনএ/রুকন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫