24 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অতীতের ভিডিও দেখে বিব্রত সানা খান

অতীতের ভিডিও দেখে বিব্রত সানা খান

সানা

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই বিয়ের দু’মাস পূর্ণ হয়েছে, কিন্তু এরই মধ্যে মন খারাপ বলিউডের সাবেক অভিনেত্রী সানা খানের। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই দুঃখের কাহিনি জানিয়েছেন তিনি নিজেই। সানার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তার নেগেটিভ ভিডিও তৈরি করা হচ্ছে। এতদিন ধৈর্য হারাননি। কিন্তু একটি ভিডিও দেখে খুব দুঃখ পেয়েছেন সানা।

ইনস্টাগ্রামে সানা লিখেছেন, কিছু মানুষ আমাকে নিয়ে বেশ কিছু দিন ধরে নেগেটিভ ভিডিও তৈরি করছেন। আমি এতদিন ধৈর্য হারাইনি। কিন্তু এবার আমার অতীত নিয়ে একজন ভিডিও তৈরি করেছেন, আর তা নিয়ে আজেবাজে কথা বলা হচ্ছে। আপনি জানেন না, কোনও মানুষ তওবা করার পর এভাবে তাকে অপমান করা পাপ? আমার মন ভেঙে গেছে।

উল্লেখ্য, ধর্মের পথে চলবেন বলে কিছুদিন আগেই বিনোদন জগৎ ছেড়ে দিয়েছেন সানা খান। সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনুরোধ করেছিলেন, তাকে যেন আর কেউ কোনও কাজের অফার না দেন। এই ঘোষণার কিছুদিনের মধ্যেই গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস সায়েদকে বিয়ে করেন সানা।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী