24 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবি শাটলে রক্তাক্ত চবি শিক্ষার্থী, বিচারের দাবিতে আন্দোলন

চবি শাটলে রক্তাক্ত চবি শিক্ষার্থী, বিচারের দাবিতে আন্দোলন


বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে দুর্বৃত্তদের হামলায় দুই শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শাটলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাটল ট্রেন ও প্রধান ফটক আটকে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় শহিদ মিনারের সামনে শুরু হয় মানববন্ধন। এর পর শহিদ মিনার থেকে শোডাউন নিয়ে প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

আন্দোলনরত ইংরেজি ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমাদের বিভাগের দুইজন শিক্ষার্থী শাটলে ছিনতাইকারীদের দ্বারা নির্মমভাবে আহত হয়েছেন। আমরা বিচার চাই। সেই সাথে প্রশাসনের কাছে আমরা ৪ দফা দাবি পেশ করেছি। কাল প্রশাসনের সাথে আমাদের ছাত্র প্রতিনিধিদের আলোচনা হবে। দাবি পূরণের ব্যাপারে প্রশাসন আমাদেরকে ইতিবাচক আশ্বাস দিয়েছে।’

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর আমরা দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যাই। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার সময় একজন অভিজ্ঞ এ্যাটেন্ডেন্টও সঙ্গে ছিলেন, যাতে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যায়। সেখানে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার পর, ভুক্তভোগীর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রো-ভিসি ও প্রক্টরিয়াল বডি ভুক্তভোগীর সঙ্গে দেখা করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।

এ ঘটনায় ডিআইজি’র সঙ্গে যোগাযোগ করে দ্রুত তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয় এবং রাতেই অভিযানে নেমে ৫-৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।’

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

তিনি জানান, আমরা আহত হওয়ার কথা শুনেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পাঠিয়েছি। আমরা তাদের সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছি। এমনকি আমি তাঁর বাসায় গিয়েও তাঁর পরিবারের খোঁজ খবর নিয়েছি। তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক ভাবে সাহায়তা করা হয়েছে। আমরা শাটলে নিরাপত্তার বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা সর্বোচ্চ নিরাপত্তা দিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, আগামীকাল ছাত্র প্রতিনিধিদের নিয়ে আমরা আলোচনায় বসব। আমরা সেখানে নিরাপত্তা বলয় শক্তিশালী করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আলোচনা করবো।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, শাটলে শুধুমাত্র শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করতে ও বহিরাগতদের অনুপ্রবেশ স্থায়ীভাবে রোধ করতে কঠোরতম ব্যবস্থা নেয়া, প্রতিটি শাটল বগিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কমপক্ষে একজন করে পুলিশ মোতায়ন করা এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বহন করা।

বিএনএ/সুমন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী