26.4 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিএনপির সমাবেশ মঞ্চ ভেঙ্গে পড়ল

চট্টগ্রামে বিএনপির সমাবেশ মঞ্চ ভেঙ্গে পড়ল


বিএনএ, চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ চলাকালে চট্টগ্রামে বিএনপির মঞ্চ ভেঙ্গে পড়ে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বন্দর নগরীর বাকলিয়ার কেবি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিএনপির কর্মসূচির মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে।

এ সময় দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে নেতাকর্মীরা। ছিড়ে যায় স্টেজের সামিয়ানা। কয়েকটি চেয়ার-টেবিল ভাঙ্গে। বেশ কিছুক্ষণ সমাবেশ বন্ধ থাকে। পরে আবারও শুরু হয় সমাবেশ।

দুর্ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ মঞ্চে থাকা কয়েকজন বিএনপি নেতা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?