23 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফ্লাইটে এসেছে এডিস মশা: স্থানীয় সরকার মন্ত্রী

ফ্লাইটে এসেছে এডিস মশা: স্থানীয় সরকার মন্ত্রী

ফ্লাইটে এসেছে এডিস মশা

বিএনএ ডেস্ক: বাংলাদেশে এডিস মশা ছিল না।হয়তো ফ্লাইটে করে এই মশা দেশে এসেছে। এ কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।ৱ

রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা সভার শুরুতে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের এখানেতো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটাতো বাহির থেকে আসছে। ফ্লাইটে করে প্যাসেঞ্জার আসছিল অথবা দুটি মশা আসছে। দুটি মশা এখানে এসে কোনো না কোনো বাহিত (ডেঙ্গু) ছিল, সে আরও মশা প্রজনন করেছে।

এডিস মশা নির্মুলে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় অন্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম দাবি করে তাজুল ইসলাম বলেন, এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেইতো অবস্থাটা অন্য দেশের তুলনায় এ রকম (ভালো)। তাদের দেশেওতো ছিল না, এটা ইউরোপে ছিল। ফ্রান্সে দেখা গেছে যে একদিনে ৭/৮ হাজার লোক মারা গেছে৷ এ রকম তথ্য আছে আমাদের কাছে।

অধিদপ্তরের হিসাবে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৩৯ জন, আর মারা গেছেন ৭৯ জন।

২০০০ সালে বাংলাদেশে ডেঙ্গু শনাক্ত হলেও এই জ্বর সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছিল ২০১৯ সালে, ডেঙ্গু ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সে বছর এক লাখ এক হাজার ৩৫৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, আর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী