27 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিএনএ, ক্রীড়া ডেস্ক :শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নবির সঙ্গে টসে জয় হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানেরই এবং টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।পিচ রিপোর্টে ধারাভাষ্যকার রাসে আর্নল্ডও বলছিলেন, টস জিতলে আগে বোলিং করা উচিত। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে নিলেন ব্যাটিং।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। মোহাম্মদ নবীদের এমন মারমুখো সূচনা দেখে অনেকটাই শঙ্কায় বাংলাদেশের ভক্ত-সমর্থকরা।

২০১৭ সালের এই দিনে সাকিব আল হাসানের ৫০তম টেস্ট শেষ হয়েছিল।  ৫ বছর পর ঠিক এই দিনে সাকিব খেলতে নামছেন তার শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

বাংলাদেশের হয়ে এই মাইলফলকে পা রাখতে পেরেছেন কেবল আর দুজন। এই ম্যাচের আগে মাহমুদউল্লাহ খেলেছেন ১১৯ ম্যাচ, মুশফিকুর রহিম ১০০টি। বিশ্ব ক্রিকেটে সাকিবের আগে টি-টোয়েন্টি ম্যাচ খেলার সেঞ্চুরি হয়েছে আর ১৪ জনের।

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেওয়ার পর তৃপ্তির ঢেকুঁর তুলললেও  অতিআত্মবিশ্বাসী হয়ে আফগানরা  বিপদ ডেকে আনতে চায় না ।

ম্যাচের আগের দিন তারকা লেগ স্পিনার রশিদ খান বলেন, আগের ম্যাচ তাদের কাছে এখন অতীত। নতুন দিনে নতুন প্রয়াস নিয়ে তারা মাঠে নামতে চান বাংলাদেশের বিপক্ষে, উজাড় করে দিতে চান নিজেদের সেরাটা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ