24 C
আবহাওয়া
৬:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চিরনিদ্রায় শায়িত শাফিন আহমেদ

চিরনিদ্রায় শায়িত শাফিন আহমেদ

সংগীতশিল্পী শাফিন আহমেদ

ঢাকা: মা কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ছেলে সংগীতশিল্পী শাফিন আহমেদ। মঙ্গলবার(৩০ জুলাই ২০২৪) রাজধানীর বনানী কবরস্থানে বেলা ৩টার দিকে তাকে কবরস্থ করা হয়।

এরআগে জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের মরদেহ নেয়া হয় বনানী কবরস্থানে।

এ সময় উপস্থিত ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ স্বজনরা এবং সঙ্গীত গ্রুপ মাইলস সদস্যরা।

মৃত্যুকালে তিনি দুই বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী ডা. রুমানা দৌলা, তিন ছেলে মাইসিম, আজরাফ ও রেহান এবং এক মেয়ে রানিয়াকে রেখে যান।

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি শাফিন আহমেদ জন্ম গ্রহণ করেন।

বিএনএ, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী