30 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ১১১

বিএনএ, ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৫৯ জন। ঢাকায় মারা গেছেন ৯ জন এবং ঢাকার বাইরে ১ জন মারা গেছেন।

শাহাদত আরও জানান, ‘ঢাকায় ভর্তি রোগী রয়েছে ৫ হাজার ১০০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬১ জন। মোট চিকিৎসাধীন ৮ হাজার ৯৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৭ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন। মোট ২৩৯ জন মারা গেছেন।’

‘১১ থেকে ৫০ বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি। জুন মাসে আমাদের রোগী ছিল ৫ হাজার ৫৬ জন, জুলাই মাসে এ পর্যন্ত আমাদের রোগীর সংখ্যা দেখা যাচ্ছে ৩৮ হাজার ৪২৯ জন। এ মাসে রোগীর সংখ্যা ৭ গুণের বেশি বেড়েছে গত মাসের তুলনায়,’ বলেন তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত