27 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি মাঝপথে থামলো ট্রেন

মিরসরাইয়ে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি মাঝপথে থামলো ট্রেন


বিএনএ, চট্টগ্রাম: মিরসরাইয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধুলি নামের একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে থেমে যায়।

রোববার (৩০ জুন) দুপুর দেড়টায় উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

কর্মকর্তাদের এক ঘণ্টার চেষ্টায় তা সচল হয়। এসময় ডাউন লাইনে কোনো ট্রেন চলাচল করেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন জানান, এখানে সাধারণত ট্রেন থামে না। দুপুর দেড়টার সময় হঠাৎ একটি ট্রেন থেমে যাওয়ায় ট্রেনটি দেখতে যায়। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। পরে তারা সেটি ঠিক করে পুনরায় ছেড়ে যায়।

সীতাকুণ্ডের সহকারী স্টেশন মাস্টার মো: রাকিব উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধুলি (৭০৪) ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে মীরসরাইয়ের নিজামপুর স্টেশন এলাকায় থেমে যায়। ট্রেনে থাকা কর্মকর্তাদের এক ঘণ্টার চেষ্টায় সচল করতে সক্ষম হয়। পরে দুপুর ২টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি আবারো রওনা হয়।

বিএনএনিউজ/ নাবিদ, এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা