31 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। বুধবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

জারিকৃত এ আদেশে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য এ্যাডভোকেট আব্দুল হামিদ-এর অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন,২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুসারে একই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

আগামী চার (৪) বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদিসহ বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অনান্য সুবিধাও ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিএনএনিউজ/তারিক,মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী