26 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাতকানিয়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাতকানিয়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় ধান চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. মহিউদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৯ মে) রাতে উপজেলার আমিলাইশ ইউনিয়নের সরোয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন উপজেলার ছদাহা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র বলছে, স্থানীয় শাহ পারওয়াল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে স্থানীয় লোকজন ধান কেটে রেখেছিলেন। সেখান থেকে গত সপ্তাহে ২০ বস্তা ধান চুরি হয়েছিল। গতকাল বুধবার রাতে পিক আপ নিয়ে ৩ ব্যক্তি ধান চুরি করতে যায়। স্থানীয় বাসিন্দারা সেখানে পাহারা দিয়েছিল। স্থানীয় বাসিন্দারা চোরদের দেখে ধাওয়া দিলে একজনকে রেখে অপর ২ জন পালিয়ে যায়। গণপিটুনিতে মহিউদ্দিনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, ধান চোর সন্দেহে মহিউদ্দিন নামে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।বি

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী