26 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আরেক ছাত্র নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আরেক ছাত্র নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আরেক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল পৌনে আটটার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ইকবাল হাসেম ওরফে রামিম (৯)। সে হারবাং ইউনিয়নের দক্ষিণ নোনাছড়ি এলাকার মো. ইব্রাহিমের ছেলে ও স্থানীয় কুসুমকলি শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এর আগে রোববার (২৮ মে) একই সড়কের ডুলাহাজারার কলেজ গেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন ডুলাহাজারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. রাকিব।

মঙ্গলবার সকালে মারা যাওয়া ইকবালের বাবা মো. ইব্রাহিম বলেন, ইকবাল আজ সকাল সাড়ে সাতটার দিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ১৫ মিনিট পরই তিনি জানতে পারেন, তার ছেলের মরদেহ মহাসড়কে পড়ে আছে। ‘মাত্র ১৫ মিনিটের ব্যবধানে আমার সুখ-শান্তি সব শেষ হয়ে গেল।’ এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, মহাসড়কের ওপর শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশকে জানায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হয় বড় কোনো গাড়ি ওই শিশুকে চাপা দিয়েছে। পরে আমরা খবরাখবর নিয়ে অজ্ঞাত গাড়িটি জব্দ করি।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী