28 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মোশাররফ-তিশার ‘শেষটা অন্যরকম ছিল’

মোশাররফ-তিশার ‘শেষটা অন্যরকম ছিল’

তিশা

বিনোদন ডেস্ক: মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন তানজিন তিশা। আর প্রথম জুটিতেই রেকর্ড। ঈদুল ফিতরের রাতে এনটিভিতে প্রচারিত হয় মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি। তখন ততটা সাড়া না পড়লেও ইউটিউবে প্রকাশের পরই দর্শকপ্রিয়তায় শীর্ষে চলে আসে। জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি। ১০ লাখ বা ১ মিলিয়ন বার দেখা হয় মাত্র ১১ ঘণ্টার মধ্যেই, যা একটি রেকর্ড। আর দুই দিনের মধ্যে দেখা হয় প্রায় ২৫ লাখ বার।

সাগর জাহানের পরিচালনায় ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটিতে মোশাররফ করিম ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করেন শিল্পী সরকার অপু, মাসুদ হারুন প্রমুখ। আর গল্প লিখেছেন কাজী শাহিদুল ইসলাম।

ইউটিউবে এত অল্প সময়ে রেকর্ড ভিউর বিষয়ে পরিচালক সাগর জাহান অনেকটা বিস্মিত। তিনি বলেন, এত স্বল্প সময়ে একটি সুস্থ ধারার নাটক দর্শক এত আগ্রহ নিয়ে দেখেছেন, আলাপ করেছেন, প্রশংসা করেছেন, এটি আমার জন্য খুবই প্রশান্তির ব্যাপার।

অভিনেতা মোশাররফ করিম বলেন, এই নাটকটির গল্প ভালো, টানটান উত্তেজনা আছে, পরিচালকের গল্প বলার ধরনও ভালো। সব মিলে দর্শক একটা ভালো প্যাকেজ পেয়েছেন। সে কারণেই দর্শক আগ্রহ বেড়েই চলেছে।

অন্যদিকে রোমাঞ্চিত তিশা বললেন, দর্শক ভিউয়ের দিক থেকে এটি বাংলা নাটকের ইতিহাস বলে মনে হচ্ছে, গর্ব হচ্ছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে