31 C
আবহাওয়া
৪:৫৯ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতের কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতের কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

বিএনএ,ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোন সংক্রান্ত বারবার সীমালঙ্ঘনকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল)কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (এলওসি) এ ঘটনা ঘটে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে জিওটিভি নিউজ।

সূত্র জানায়, সর্বশেষ ঘটনাটি ঘটেছে সাতওয়াল সেক্টরে। সেখানে ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে নজরদারি করার সময় ভূপাতিত করা হয়। ড্রোনটি ছিল ফ্যান্টম ৪ মডেলের, যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম। এর আগের ড্রোনটিও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভূপাতিত করা হয়। পৃথক দুটি ঘটনাই মঙ্গলবার ঘটে। এতে এ অঞ্চলে ড্রোন উড্ডয়ন উত্তেজনা বাড়াচ্ছে।

পাকিস্তানি নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতির স্পষ্ট প্রদর্শন। প্রতিপক্ষের এই ধরনের উসকানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার ইচ্ছাকৃত প্রচেষ্টা। পাকিস্তান সেনাবাহিনী আরও কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে ।

পাকিস্তান সামরিক সূত্র বলেছে, পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত। সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।

কাশ্মীর সীমান্তে টানা ষষ্ঠ দিন ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত থেকে বুধবার (৩০ এপ্রিল) ভোরের মধ্যে নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী।

বিএনএনিউজ /আরএস

Loading


শিরোনাম বিএনএ