26 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জম্মু-কাশ্মীরে ৪.১ মাত্রার ভূমিকম্প

জম্মু-কাশ্মীরে ৪.১ মাত্রার ভূমিকম্প


বিএনএ ডেস্ক : জম্মু-কাশ্মীরে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে এ  ভূমিকম্প অনুভূত  হয়।   তবে এই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৫টা ১৫ মিনিট ৩৪ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। এর আগেও দুইবার পর পর দুইবার ভূকম্পন অনুভূত হয়।

বার বার কম্পন হওয়ায় বাসিন্দাদের সুরক্ষার জন্য এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সাহায্য পৌঁছানোর জন্য জম্মু-কাশ্মীর প্রশাসন ইমারজেন্সি অপারেশন সেন্টার (ইওসি) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

যেসব জেলাগুলো ভূকম্পনপ্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে সেসব জেলায় এই কেন্দ্র গড়ে তোলা হবে। শুধু ভূমিকম্পই নয়, যে কোনও প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে সাহায্য করবে এসব কেন্দ্র।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী