26 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

 

ll)বিএনএ, ঢাকা : রাজধানীর নারিন্দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজু ইসলাম (২১) নামে এক ছাত্রের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে সূত্রাপুর নারিন্দার একটি ম্যাচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত রাজুর রুমমেট শরিয়তুল্লাহ জানান, তারা নারিন্দা কাচাবাজার চিনিটুকরা মসজিদের পাশে একটি পাঁচতলা বাসায় মেস করে থাকে। রাজু জগন্নাথ বিশ্ববিদ্যায়ে ইংরেজি প্রথম বর্ষের ছাত্র ছিল।রাজুর বাড়ি পঞ্চগড় জেলায়।

তিনি আরও বলেন, ঈদের ছুটি কাটিয়ে শনিবার বিকেলে গ্রাম থেকে ঢাকায় আসে রাজু।মেসে এসে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জর(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুর বিষয়টি সঠিক ভাবে না বলার কারনে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।ওই শিক্ষার্থীর বাড়ি পঞ্চগড় জেলায়। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী