23 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শার্শা সীমান্তে ১০ কোটি টাকার ডায়মন্ড অর্নামেন্টস জব্দ, গ্রেপ্তার ১

শার্শা সীমান্তে ১০ কোটি টাকার ডায়মন্ড অর্নামেন্টস জব্দ, গ্রেপ্তার ১

শার্শা সীমান্তে ১০ কোটি টাকার ডায়মন্ড অর্নামেন্টস জব্দ গ্রেপ্তার ১

বিএনএ, যশোর: ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের ডায়মন্ড অর্নামেন্টস জব্দ করা হয়েছে। এ সময় হাফিজুর রহমান (৪৭) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সীমান্তের পাঁচভুলট গ্রামের বদিপাড়া রাস্তার উপর থেকে ডায়মন্ড অর্নামেন্টসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাফিজুর পাঁচভুলট গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আমরা গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি যে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ডায়মন্ড অর্নামেন্টসের একটি চালান নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসবে। এমন খবরে, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচভুলট বিওপির বিজিবির একটি দল সীমান্তের পাঁচভুলট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়। পরে ব্যাটারিচালিত একটি ভ্যান বেনাপোলের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামিয়ে দেয়। এ সময় ভ্যানে থাকা একজনকে দেখে বিজিবির সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে কোমরে স্কচটেপ বাধা ডায়মন্ড অর্নামেন্টস পাওয়া যায়। জব্দ করা ডায়মন্ড অর্নামেন্টসের ওজন ২১০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানা যায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গ্রেপ্তারের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা ডায়মন্ড অর্নামেন্টসগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে ।

বিএনএনিউজ/ আরএস

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী