29 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় প্লাবিত শত শত বাড়ি

ইন্দোনেশিয়ায় প্লাবিত শত শত বাড়ি

ইন্দোনেশিয়ায় প্লাবিত শত শত বাড়ি

বিএনএ, বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে প্রায় ৪৩৬ বাড়ি। দেশটির রাজধানী জাকার্তা ও আশেপাশের অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় এ পর্যন্ত মারা গেছে ৩০ জন।

শনিবার (৩০ জানুয়ারি) জেম্বার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বন্যার কথা জানায়।

বার্তা সংস্থা এএফএপি’র বরাতে জানা যায়,দুর্যোগ ব্যবস্থাপণা সংস্থার জরুরি ও ত্রাণ ব্যবস্থাপণা বিভাগের প্রধান হেরু উইদাগদো জানিয়েছেন, একটি স্কুল ভবন ও দুটি উপাসনালয়ও বন্যায় প্লাবিত হয়েছে। ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। অদ্যাবধি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তেমন কিছুর আশঙ্কা নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বেদাডং নদীতে উপচে পড়া বন্যার ফলে সাতটি উপ- জেলার বসতি জলাবদ্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের, বিশেষত প্রবীণ ও শিশুদের জলাবদ্ধ এলাকা থেকে সরিয়ে নিয়েছে।

এদিকে, বেশ কয়েকটি এলাকায় ইতোমধ্যেই বন্যার পানি হ্রাস পেতে শুরু করেছে। তবে বৃষ্টিপাত এখনও বেশি হওয়ার কারণে বাসিন্দাদের জন্য বন্যার পূর্বাভাস ও সতর্কতা অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!