বিএনএ, পটিয়া: রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকচালককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের ৪ যাত্রীও আহত হয়েছেন।
নিহত ট্রাকচালকের নাম মো. সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার আকতার মিয়ার ছেলে।
আহত ৪ জন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) ও নাসরিন সুলতানা (২৯)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, দুর্ঘটনার পর ভোরে তাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএনএ/শাম্মী
![]()

