29 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ফেরি

বিএনএ, ঢাকা: আট ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মধ্যরাত পৌনে ২টার সময় পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। সেই কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত থেকে নদীপথে কুয়াশা বাড়তে থাকে। তবে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরো বেড়ে যায়। এতে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এছাড়া কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে কোনো ফেরি ছাড়েনি। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে এ রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে শতাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। তবে এর মধ্য পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট