26 C
আবহাওয়া
৯:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ৭ ফেব্রুয়ারি শেষ ধাপে ১৩৮ ইউপিতে ভোট

৭ ফেব্রুয়ারি শেষ ধাপে ১৩৮ ইউপিতে ভোট

৭ ফেব্রুয়ারি শেষ ধাপে ১৩৮ ইউপিতে ভোট

বিএনএ, ঢাকা: শেষ ধাপে (সপ্তম ধাপ) আগামী ৭ ফেব্রুয়ারি দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা ১২ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ জানুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। ভোট হবে ৭ ফেব্রুয়ারি।

ইতোমধ্যে চার ধাপে তিন হাজারের বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে ইসি। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি