27 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়াকে অব্যাহতি

ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়াকে অব্যাহতি

ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়াকে অব্যাহতি

বিএনএ, ঢাকা : নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে ভিকারুননিসা নূল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে। কলেজটিতে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহারকে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এর আগে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ এবং ভর্তি বাণিজ্যের অভিযোগ ওঠে ফওজিয়া রেজওয়ানের বিরুদ্ধে। নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে অভিভাবক ফোরামের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠিও দেয়া হয়।

নভেম্বরে অনুষ্ঠিত অভিভাবক ফোরামের বৈঠকে ফওজিয়া রেজওয়ানের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, তড়িঘড়ি করে প্রতিষ্ঠানে চারজন শাখা প্রধানকে নিয়োগ দিয়েছেন। অধ্যক্ষ দিনের পর দিন এমন অনৈতিক কর্মকাণ্ড করে কীভাবে তার পদে বহাল থাকেন, পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ