32 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবিতে রোববার থেকে অনলাইন ক্লাস শুরু

ঢাবিতে রোববার থেকে অনলাইন ক্লাস শুরু


বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার (৩০ নভেম্বর) থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য  জানানো হয়। এতে জানানো হয়, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অনলাইন ক্লাস চালু থাকবে।

বিবৃতিতে আরও জানানো হয়, ভূমিকম্প ও আফটারশকে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরে জানানো হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৪৮ পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী