31 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে অবৈধ ইটভাটায় অভিযান: লাখ টাকা জরিমানা

রাউজানে অবৈধ ইটভাটায় অভিযান: লাখ টাকা জরিমানা

রাউজানে অবৈধ ইটভাটায় অভিযান লাখ টাকা জরিমানা

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে জলিল শাহ্ ব্রিকস নামে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে রাউজানের পূর্ব রাউজান এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (জেএম শাখা ও ভিপি শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম এন জামিউল হিকমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম এন জামিউল হিকমা জানান, পরিবেশদূষণ ও লাইসেন্স না থাকায় ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।

অভিযানে রাউজান থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সহযোগিতা করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে সজীব ওয়াজেদের পদত্যাগ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানের কোন ইটভাটায় পরিবেশ বিধ্বংসী কাজ করলে ছাড় দেওয়া হবে না। যারা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ অভিযান চলমান থাকবে।

বিএনএনিউজ/ শফিউল আলম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর