31 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

বিএনএ ডেস্ক: ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। বেশ কয়েকটি ধাপে মৌখিক পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সরকারি কর্ম কমিশন-পিএসসি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষায় পাস করা ৬ হাজার ৩৫ জন প্রার্থীকে নিয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত।

পরীক্ষায় অংশগ্রহণে প্রয়োজনীয় নির্দেশাবলী ও সময়সূচি পিএসসি ওয়েবসাইটে (পিএসসির ওয়েব সাইট ) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (টেলিটকের ওয়েবসাইট) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল