29 C
আবহাওয়া
৬:২০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেন গোপনে অস্ত্রের চালান পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী কুলেবা

ইউক্রেন গোপনে অস্ত্রের চালান পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী কুলেবা


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, তার দেশ গোপনে অস্ত্রের চালান পাচ্ছে এবং এসব কিছু ঘটছে পর্দার আড়ালে। ফ্রান্সের একটি পত্রিকাকে এক সাক্ষাৎকারে কুলেবা এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েকটি দেশ ইউক্রেনকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে যদিও তারা প্রকাশ্যে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করছে। কুলেবা জানান, কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে অস্ত্র দিচ্ছে এসব দেশ।

তিনি বলেন, এই তৃতীয় পক্ষের বেশিরভাগ দেশ প্রকাশ্যে বলছে যে, তারা ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে না কিন্তু সবই ঘটছে পর্দার আড়ালে। তবে কারা গোপনে এবং তৃতীয় পক্ষ হয়ে ইইক্রেনকে অস্ত্র সরবরাহ করছে তাদের নাম বলেননি কুলেবা।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বেশিরভাগ দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে নিজেরাই এখন অস্ত্র-স্বল্পতার মুখে পড়েছে বলে খবর বের হয়েছে। এর মধ্যেই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানালেন।

নিউ ইয়র্ক টাইমস সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে- ফ্রান্স, জার্মানি, ইটালি এবং নেদারল্যান্ডসের মতো কয়েকটি দেশ ছাড়া ন্যাটোভুক্ত বেশিরভাগ দেশ অস্ত্র-স্বল্পতায় ভুগছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে ত্রিশটি দেশের মধ্যে বিশটি দেশ এই অস্ত্র সংকটের মুখে পড়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত