27 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

বার্ন ইউনিট

বিএনএ, ঢাকা : রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তুষারের ভাই মো. দীপু জানান, ভবনটির সপ্তম তলায় থাকে তুষার। আর ষষ্ঠ তলায় থাকে জামাল। জামিল থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়। গতরাতে সপ্তম তলায় তুষারের বাসায় যায় জামাল এবং জামিল। মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা ঘটলে তিনজনই দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন বলে ধারণা করছেন দীপু।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, শ্যামপুর থেকে আসা দগ্ধ তিনজনের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। এছাড়া জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী