27 C
আবহাওয়া
৯:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মিলাদুন্নবী (সা:) উদযাপন ও শেখ হাসিনার জন্মদিনে মিলাদ মাহফিল

মিলাদুন্নবী (সা:) উদযাপন ও শেখ হাসিনার জন্মদিনে মিলাদ মাহফিল

মিলাদুন্নবী (সা:) উদযাপন ও শেখ হাসিনার জন্মদিনে মিলাদ মাহফিল

বিএনএ, ফেনী:ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সুলতান আহম্মেদ ওয়েলফেয়ার  ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারের উদ্যোগে তার নিজ বাসভবন সুলতান ভিলায় মিলাদুন্নবী (সা:) উদযাপন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) আয়োজিত  এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য,সুলতান আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ নিউজ এজেন্সি’র( বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার।

মহামায়া ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার, ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফুলগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান কোম্পানি,মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, মহামায়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেরাজ রিংকু, মহামায়া ইউপি সদস্য মামুনুল হক পাটোয়ারী মামুন, জাকির হোসেন প্রমূখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দার।  সহস্রাধিক লোকের রাতের খাবারের আয়োজন করে সুলতান আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার  । গ্রামের তিনটি মসজিদের মুসল্লিদের মধ্যে তবারুক বিতরণ করা হয়।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি/মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী