24 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে বেকারের সংখ্যা বেড়েছে ১ লাখ ৪০ হাজার

দেশে বেকারের সংখ্যা বেড়েছে ১ লাখ ৪০ হাজার

বেকার

বিএনএ ডেস্ক: চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে বেকারের সংখ্যা পাঁচ দশমিক ছয় শতাংশ বেড়ে ২৬ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে কর্মহীন মানুষ ছিল ২৫ লাখ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৬৫ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল তিন দশমিক ৪১ শতাংশ।

এতে আরও বলা হয়, পুরুষের মধ্যে কর্মহীনতা বেড়ে যাওয়ায় বেকারের সংখ্যা বেড়েছে। তবে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে নারীর কর্মসংস্থানের হার বেড়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে শ্রমশক্তির বাইরে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৯৫ লাখ, যা আগের বছরের তুলনায় চার দশমিক ছয় শতাংশ বেশি।

শ্রমশক্তির অংশগ্রহণের হার এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ৫৯ দশমিক তিন শতাংশে নেমে এসেছে। আগের বছরে ছিল ৬০ দশমিক সাত শতাংশ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী