25 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘ইউনূসের বিষয়ে ‌বিশ্বনেতাদের চিঠি অযাচিত হস্তক্ষেপ’

‘ইউনূসের বিষয়ে ‌বিশ্বনেতাদের চিঠি অযাচিত হস্তক্ষেপ’

‘ইউনূসের বিষয়ে ‌বিশ্বনেতাদের চিঠি অযাচিত হস্তক্ষেপ’

বিএনএ, ঢাকা:নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের মামলার বিষয়ে বিশ্বনেতাদের দেওয়া চিঠিকে বিচার বিভাগের ওপর  হস্তক্ষেপ বলে মন্তব্য করছেন দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

মঙ্গলবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমকে ‘হয়রানি’ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খোলাচিঠি দেন ১০০ জন নোবেল বিজয়ীসহ ১৬০ বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বিশ্বনেতারা বাংলাদেশের আইন, বিচার বিভাগকে না জেনে, পর্যালোচনা না করে অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন। তারা আদালতে ড. ইউনূসের মামলা নিয়ে এত মাতামাতি করছেন কেন আমার বুঝে আসে না।

তিনি বলেন, আপনারা (বিশ্বনেতারা) বাংলাদেশে আসুন, দেখুন কত স্বচ্ছতার সঙ্গে ড. ইউনূসের মামলার বিচারকাজ চলছে। শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ করবেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খোলা  চিঠিতে বিশ্বনেতারা বলেন,, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা মানবাধিকারের প্রতি হুমকি। আমাদের মনে হচ্ছে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত