24 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে  গাঁজা ও বিদেশী মদসহ আটক ১

টাঙ্গাইলে  গাঁজা ও বিদেশী মদসহ আটক ১

টাঙ্গাইলে  গাঁজা ও বিদেশী মদের বোতলসহ আটক ১

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলে ৩৩ কেজি গাঁজা ও একটি বিদেশি মদের বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার(২৮ আগস্ট) ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি -৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে জেলার মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়েতে একটি অভিযান পরিচালিত হয়।

এ সময় ৩৩ কেজি গাঁজা ও একটি বিদেশী মদের বোতলসহ নাহিদ হাসান নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত মোহাম্মদ নাহিদ হাসান (২৪ ) দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ গ্রামের মোঃ মোখলেসুর রহমানের ছেলে।

ধৃত আসামি নাহিদ হাসান জিজ্ঞাসাবাদে জানায়, সে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে । ধৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ লুৎফর রহমান উজ্জ্বল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে