31 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রোববার চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ

রোববার চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ

রোববার চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) উপনির্বাচনে ভোটগ্রহণ রোববার (৩০ জুলাই)। এদিন এসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৬ জুলাইয়ের প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে ৩০ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফশিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।

নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী বেলুন প্রতীকের মো. আরমান আলী ও রকেট প্রতীকের মনজুরুল ইসলাম ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী