27 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার


বিএনএ, ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ, শেরপুরের শ্রীবর্দী উপজেলার ২নং পৌর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে শুক্রবার সারাদেশে ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। এই দুই দিনে ৭৬ জন নেতাকে বিএনপি বহিষ্কার করল।

বিএনএ/এমএফ, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা