24 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ৩

কুমিল্লায় ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ৩

কুমিল্লায় ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ৩

বিএনএ ,কুমিল্লা:  চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিলে চালকসহ তিনজন মারা গেছে।বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮ টার দিকে মহাসড়কের হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে দিনমুজুর ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।

পুলিশ জানায়, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু তুলছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়।। হাসপাতালে নেয়ার পথে কাভার্ডভ্যান চালক লিটন মারা যান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী