22 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে গত ২৪ ঘন্টায় ৯হাজার ৭১০ জনের মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘন্টায় ৯হাজার ৭১০ জনের মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘন্টায় ৯হাজার ৭১০ জনের মৃত্যু

বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৭১০ জন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ লাখ ২ হাজার ৭৮৬ জন।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৬ লাখ ৬৫ হাজার ৩৮৫ জন। যার ফলে এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৬৪০ জন।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার ৮১৬। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ২ হাজার ৮১০ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৭ কোটি ৮০ লাখ ৮০ হাজার ১৭৪ জন। বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৪৯০ জনের। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ৯৮ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৩ হাজার ৯৫৮ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ৬২২ জন। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ৬৯৫ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার ১২২ জন।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার ২৭২ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৫১৬। তবে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ৩০৬ জন।

চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৯৫ হাজার ২৩২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ১৭৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৫ লাখ ৪৭ হাজার ৫২৯ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!