27 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা


বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের ঝুমুর আক্তার মাহমুদ (২২) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। শনিবার (২৯জুন) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে
কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ঝুমুর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাণী কাতরা গ্রামের তপন মাহমুদের মেয়ে। তিনি বদরুন্নেসা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে ৩য় তলায় পরিবারের সাথে থাকতেন।

মৃতের বড়বোন নুপুর মাহমুদ জানান, আমার ছোট বোন ঝুমুর সকালের দিকে পারিবারিক কলহের জেরে রাগ করে সে কাউকে কিছু না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ঝুমুর গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী