23 C
আবহাওয়া
৮:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

biddut

বিএনএ ডেস্ক: মনোহরদীতে বিদ্যুতায়িত ছেলের জীবন বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে। এ সময় ছেলেও মারা যান। শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাঙ্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন (৫৭) ও তার ছেলে ফারুক হোসেন (৩৬)। ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়িতে আসেন ফারুক। পরে গোসল করে উঠানে জিআই তারে লুঙ্গি টানাতে যান। এসময় তিনি বিদ্যুতায়িত হন। এ সময় পাশেই কাজ করছিলেন মা ওয়াহিদা। তিনি ফারুককে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেই মারা যান। পরে প্রতিবেশীরা এসে দুজনের লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা আরও জানান, কাপড় শুকানোর জন্য উঠানের ওপর দিয়ে এক ঘরের চাল থেকে অপর ঘরের চাল পর্যন্ত জিআই তার টানানো ছিল। ঘরে বিদ্যুতের তার ছিদ্র হয়ে আগেই পুরো ঘরসহ জিআই তারে বিদ্যুৎ সংযোগ লেগে যায়। পরে ভিজা কাপড় লাগামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক।

রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী