23 C
আবহাওয়া
৮:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বড় ভাইকে কুপিয়ে হত্যায় ছোট ভাই গ্রেপ্তার

ময়মনসিংহে বড় ভাইকে কুপিয়ে হত্যায় ছোট ভাই গ্রেপ্তার

ময়মনসিংহে বড় ভাইকে কুপিয়ে হত্যায় ছোট ভাই গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায়  মো. সিয়াম মিয়া (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বুধবার (২৯ জুন) বেলা ৩ টার দিকে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে আজ (বুধবার) বেলা ১২ টার দিকে গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃত সিয়াম মিয়া উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, গত মঙ্গলবার (২১ জুন) রাত রাত ৯ টার দিকে নোমান মিয়ার ছেলে জার্মান মিয়া মাদকের টাকা যোগাড় করতে বাড়িতে থাকা একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন ছোট ভাই সিয়াম মিয়া।এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ধারালো দা দিয়ে জার্মান মিয়ার বুকে কোপ দেন সিয়াম। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। বুধবার (২২ জুন) বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এই ঘটনায় গত মঙ্গলবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় সিয়াম মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে সিয়াম মিয়াকে গৌরীপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সিয়াম মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী