26 C
আবহাওয়া
২:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home »  কুবিতে আসছেন কথাসাহিত্যিক ড. জাফর ইকবাল

 কুবিতে আসছেন কথাসাহিত্যিক ড. জাফর ইকবাল


বিএনএ, কুবি:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কলা ও মানবিক অনুষদের উদ্যোগে ‘সমকালীন সাহিত্য প্রসঙ্গ’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার( ৩০মে )। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে  এ সেমিনার অনুষ্ঠিত হবে।
কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখবেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরিফুল করীম। দিনব্যাপী সেমিনারের ১ম পর্বে ইংরেজি বিভাগের প্রভাষক ফাখেরা নওশীনের সঞ্চালনায় ও ইংরেজি বিভাগের প্রধান ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ড. এম এম শরিফুল করীম ও প্রভাষক শারমিন আক্তার।
২য় পর্বের সেমিনারে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকী ও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু।
বিএনএ/ হাবিবুর রহমান হাবিব. ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী