23 C
আবহাওয়া
১০:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাভারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


বিএনএ, সাভার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ তুলে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা ছাত্রদল উত্তরের নেতাকর্মীরা।

শনিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় ছাত্রদলের প্রায় অর্ধশত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি মহাসড়কের নয়ারহাট এলাকা থেকে শুরু হয়ে বেলতলার দিকে আসতে থাকে। পরে পুলিশের উপস্থিতি দেখে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ৫টার দিকে নয়ারহাট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী