26 C
আবহাওয়া
৪:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

করোনা, বিশ্বে প্রাণহানি ছাড়ালো ৪৫ লাখ ৬৬ হাজার

বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে  গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৮ ও নারী ১০ জন। মৃতদের মধ্যে হাসপাতালে ২৭ জন এবং বাসায় একজন মারা যান। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫৪৯ জনে।

শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৫০২টি ল্যাবে ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে সাতজন, খুলনায় সাতজন, বরিশালে একজন, সিলেট পাঁচজন, রংপুরে চারজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন মারা যান।এছাড়া, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮, নারী ১০ জন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব চার, চল্লিশোর্ধ্ব নয়, পঞ্চাশোর্ধ্ব ছয় ও ষাটোর্ধ্ব ১৯ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের