31 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কাদের মির্জা সস্ত্রীক করোনা আক্রান্ত

কাদের মির্জা সস্ত্রীক করোনা আক্রান্ত


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, দুদিন আগে মেয়রের সহধর্মিণী আকতার জাহান বকুল করোনা আক্রান্ত হন। পরে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় পরীক্ষা করে মেয়র কাদের মির্জার শরীরেও করোনা শনাক্ত হয়। দুজনকে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেয়র আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী