33 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

৬০৪ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী


বিএনএ, ঢাকা : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি। এ কারণে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। তবে এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা কিনছে সরকার।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের হামের প্রবণতা বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ডিএনসিসি হাসপাতালে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে।

মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে নতুন নতুন সংকট দেখা দিচ্ছে। সেগুলো মোকাবিলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ