24 C
আবহাওয়া
৫:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় কোন দ্বৈতশাসন চলবে না: এমপি জাবেদ

আনোয়ারায় কোন দ্বৈতশাসন চলবে না: এমপি জাবেদ

আনোয়ারায় কোন দ্বৈতশাসন চলবে না এমপি জাবেদ

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমি এই এলাকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমি আনোয়ারা-কর্ণফুলী মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা অতীতে আমার বাবাকে যেভাবে বার বার নির্বাচিত করেছে তেমনি একটানা তারা আমাকে চারবার নির্বাচিত করেছে। এই এলাকার মানুষের ভাল-মন্দ, সুখ-দুঃখ দেখার আমার সাংবিধানিক অধিকার। এখানে এসে কেউ দুবৃর্ত্তায়ন করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।

আনোয়ারার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা টেনে তিনি বলেন, আমি বিগত দশ বছরে কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেইনি। অতীতে যারা থানার দালালি করেছে দলের এবং বিরোধী দলের লোকদের অহেতুক মামলা হামলা করে অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে আমি রাজনৈতিক মাঠ থেকে দূরে রেখেছি। তাদের দূরে রাখার কারণে আনোয়ারায় শান্তি রাখতে পেরেছি। আজকে তারা আবারও মাথাচাড়া দিয়ে ওঠছে।

শুক্রবার (২৮ মার্চ) উপজেলা প্রশাসন কর্তৃক আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরি অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন আগামীতে কেউ কোন সভা সমাবেশ করতে চাইলে এক সপ্তাহ আগে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কাউকে কোন সমাবেশ করতে না দিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ-ঢেউটিন তুলে দেন।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী