31 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » লাখো কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব ট্রাম্পের

লাখো কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব ট্রাম্পের


বিএনএ, ঢাকা : যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য আট মাসের বেতন দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) লাখো কর্মচারীকে এই প্রস্তাব দিয়ে ইমেইল পাঠানো হয়। সরকারি কর্মচারীদের সংখ্যা কমানো লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

ইমেইলে ট্রাম্প প্রশাসন জানায়, সরকারি চাকরিজীবীদের আগামী সিদ্ধান্ত নিতে হবে তারা এই ‘বিলম্বিত পদত্যাগ কর্মসূচির’ অংশ হতে চান কিনা। চাকরি ছাড়তে যারা সম্মত হবেন তারা আট মাসের বেতন পাবেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ফেডারেল কর্মীর সংখ্যা ২০ লাখের বেশি এবং ট্রাম্প প্রশাসন আশা করছে তাদের মধ্যে অন্তত দুই লাখ বা ১০ শতাংশ এই প্রস্তাবে রাজি হবেন।

ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, এই পদক্ষেপের মাধ্যমে ১০০ বিলিয়ন ডলারের মতো অর্থ সাশ্রয়ের আশা করছে মার্কিন সরকার।

যে কর্মীরা সরকারের প্রস্তাবে রাজি হবেন তাদের ওই ইমেইলের জবাবে সাবজেক্টের জায়গায় ‘রিজাইন’ লিখে উত্তর পাঠাতে বলা হয়েছে।

এই প্রস্তাবের আওতায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতনভাতাসহ অন্যান্য সব সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তবে এই প্রস্তাব সব সরকারি কর্মীরা পাননি। পোস্টাল বিভাগ, সামরিক বাহিনী, ইমিগ্রেশন বিভাগ এবং জাতীয় নিরাপত্তা বিভাগের কিছু কর্মীদের এই প্রস্তাবের বাইরে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী