26 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পরীমনির ঝুলিতে ৭৯ ভোট

পরীমনির ঝুলিতে ৭৯ ভোট

'পরীমনির বিরুদ্ধে মাদক মামলা চলবে'

বিএনএ বিনোদন ডেস্ক: আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। মা হওয়ার খবর প্রকাশের পর জানিয়েছিলেন নির্বাচনী প্রচারণায় থাকবেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় নিজের ভোট দিতেও আসেননি পরীমনি।

তবে নিজের ভোট না পেলেও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ৭৯ ভোট পেয়েছেন পরীমনি। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে প্রার্থী ছিলেন তিনি। ভোটগ্রহণের দিন মাঠে থাকেননি ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। ব্যালট পেপারে নাম থাকায় ভোট পড়েছে তার ঝুলিতে।

জানা গেছে, ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমনি ২২তম অবস্থানে রয়েছেন। তার সমান ৭৯টি ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খান। পরীমনি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭টি ভোট। হেরে গেলেও কোনো রকম প্রচারণায় অংশ না নিয়েও পরীমনির এতো ভোট পাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে।

উল্লেখ্য, কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে মনোনয়ন জমা দিলেও হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরী। কারণ হিসেবে জানিয়েছিলেন, অনাগত সন্তানের জন্য কোনো ঝুঁকি নিতে চান না। নির্বাচনের আগেই ভারতে যেতে চান চিকিৎসার্থে। কিন্তু না চাইলেও নির্বাচনে প্রার্থী হয়ে থাকতে হয়েছে পরীমনিকে। কোনো কারণই ধোপে টেকেনি। আলোচিত অভিনেত্রীর নাম ব্যালট পেপারে ঠিকই রয়ে যায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি